ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বঙ্গোপসাগরে ধরা পড়েছে ৩ মণ ওজনের ব্লু-মার্লিন ফিস

    বঙ্গোপসাগরে ধরা পড়েছে ৩ মণ ওজনের ব্লু-মার্লিন ফিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মিলন মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ব্লু-মার্লিন ফিস। মাছটি বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।

    বিশাল এই মাছটি এক নজর দেখতে ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। তবে এ মাছের চাহিদা কম থাকায় মাত্র ১৫ হাজার টাকায় বিক্রি করতে হয়েছে বলে জানিয়েছেন মিলন মাঝি। 

    মিলন মাঝি জানিয়েছেন, এটির ওজন ১শ ৩৫ কেজি। বৃহস্পতিবার সকালে বঙ্গোপসারের সোনারচর পয়েন্ট থেকে মাছটি ধরা পরে। পরে আজ দুপুর ৩টার দিকে মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মাসুদ মোল্লার আড়তে নিয়ে আসা হয়। উপকূলে এ মাছের চাহিদা কম থাকায় বাচ্চু মিয়া নামে এক মাছ ব্যবসায়ী ১৫ হাজার টাকায় কিনেছেন। 
     
    কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ মাছের বৈজ্ঞানিক নাম ম্যাকাইরা নিগরিক্যানস। এ মাছ অনেক দ্রুতগতির। এটি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার দৌড়াতে পারে। ব্লু-মার্লিন সাধারণত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যায়। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ