ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • জানাজা শেষে বাড়ি ফেরা হলো না আনছার আলীর

    জানাজা শেষে বাড়ি ফেরা হলো না আনছার আলীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আলী মাতব্বর (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পানপট্টি টু গলাচিপা সড়কে বোয়ালিয়া নামক স্থানে মোতালেব চৌকিদার বাড়ির উত্তর পাশে। এ ঘটনায় আহত হয়েছেন তার চাচাত ভাই আনছার আলী মাতব্বর (৮০)। 

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বোয়ালিয়া গ্রামে এক ব্যক্তির জানাজা নামাজ শেষে দুই ভাই আব্দুল আলী মাতবর ও আনছার আলী মাতবর মোটর সাইকেলযোগে উত্তর বোয়ালিয় গ্রামে বাড়ি ফেরার পথে পানপট্টি টু গলাচিপা সড়কে বোয়ালিয়া নামক স্থানে আব্দুল মোতালেব চৌকিদার বাড়ির উত্তর পাশে মোটর সাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল আলী মাতবর ডোবায় পড়ে যান। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে আব্দুল আলী মাতবরকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আর আনছার আলী মাতবরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

    এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় বোয়ালিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় আব্দুল আলী মাতব্বর নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ