ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কুয়াকাটায় ৩ ঘণ্টা পর মিলল নিখোঁজ পর্যটকের মরদেহ 

    কুয়াকাটায় ৩ ঘণ্টা পর মিলল নিখোঁজ পর্যটকের মরদেহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাহাবুব রহমান পারভেজ নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

    রোববার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে স্বপ্নরাজ্য পার্কের সামনের সৈকতে মরদেহটি ভেসে আসে।

    এসময় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে। নিহত মাহাবুব রহমান পারভেজের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগে। তিনি একটি কওমি মাদরাসার শিক্ষক ছিলেন।

    ট্যুরিস্ট পুলিশ জানায়, ঢাকার কেরানীগঞ্জ থেকে চার বন্ধু ঘুরতে আসে কুয়াকাটায়। সকালে হোটেল সানফ্লাওয়ারে তারা রুম ভাড়া নেন। দুপুর ১টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান পারভেজ ও আমির। পরে তাদের চিৎকার শুনে পাশে থাকা তিন পর্যটক এগিয়ে এসে আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজকে উদ্ধার করতে পারেনি।

    কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসও উদ্ধারে যোগ দেয়।

    কিন্তু শতভাগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পরে স্বপ্নরাজ্য পার্কের সামনের সৈকতে তার মরদেহটি ভেসে আসে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ