ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গ্রেনেড হামলায় নিহতের স্মরণে মনপুরায় দোয়া মোনাজাত 

    গ্রেনেড হামলায় নিহতের স্মরণে মনপুরায় দোয়া মোনাজাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্টিত হয়। 

    রোববার বাদ জোহর হাজিরহাট মার্কাস জামে মসজিদে উপজেলা আ’লীগের উদ্যোগে এই দোয়া মুনাজাত অনুষ্টিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজিরহাট মার্কাস জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাও. মো. ইউসুফ। 

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, আ’লীগের সহসভাপতি একেএম শাহজাহান মিয়া, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেব কলীগ সভাপতি নিজাম উদ্দিন, সম্পাদক গিয়াস উদ্দিন আযম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বার, আ’লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. ছালাহ উদ্দিন, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর ও সম্পাদক সুমন ফরাজী সহ অন্যান্যরা।

    পরে গ্রেনেড হামলায় জড়িত সকলের বিচারের দাবীতে উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সম্পাদক মনিরুজ্জামান মনিরের নের্তৃত্বে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি আ’লীগের দলীয় কার্যালয়ের থেকে শুরু করে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। এই সময় উপজেলা যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ