ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • কাউখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

    কাউখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রনেতা নূর আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিএপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সোমবার সকালে উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে উত্তর বাজার ব্রীজের সামনে পুলিশ বাঁধা প্রদান করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এস.এম আহসান কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক উপাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিবগাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কমিশনার মো. সরোয়ার হোসেন হাওলাদার। 

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিঞা, বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন প্রমূখ। সমাবেশে উপজেলার সকল ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনে বিপুল পরিমান নেতা ও কমীরা অংশ গ্রহণ করেন।  প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন এই ফ্যাসিষ্ট , ভোট চোর আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে নইলে এদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এই.এম দ্বীন মোহাম্মদ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ