ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কুয়াকাটায় ফের পর্যটক নিখোঁজ

    কুয়াকাটায় ফের পর্যটক নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সবুজ (৩২) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

    সোমবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

    নিখোঁজ সবুজ বনানী শাহজাহানপুর বগুড়ার বাসিন্দা। তিনি আইটেল মোবাইল কোম্পানিতে কাজ করতেন।

    জানা গেছে, আইটেল কোম্পানির পক্ষ থেকে ৫০ থেকে ৬০ জনের একটি দল কুয়াকাটা ভ্রমনে আসেন। তাদের মধ্যে সোমবার দুপুরে একসঙ্গে চারজন সহকর্মী সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে যান। কিছুক্ষন পরেই ডেউয়ের তোড় তাদেরকে টেনে নিয়ে যায়। কাছাকাছি থাকা ওয়াটার বাইক চালক লিটন বিষয়টি বুঝতে পেরে তিনজনকে উদ্ধার করতে পারলেও সবুজকে উদ্ধার করতে পারেননি।

    পরে উদ্ধার হওয়া তিনজনকে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের টহল টিম এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। এখনও নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

    এদিকে গতকাল রোববার (২১আগস্ট) কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পরে মাহাবুবুর রহমান পারভেজ নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এছড়া গত জুলাই মাসের ২২ তারিখেও কুয়াকাটায় জিও টিউবের গভীর গর্তের ফাঁকে পড়ে নাহিয়ান মাহাদী (১৫) নামে আরেক পর্যটকের মৃত্যু হয়েছিল।

    স্থানীয়রা বলছেন, নিয়মিত অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ প্রকল্পই দায়ী। পানি উন্নয়ন বোর্ডের জিও টিউব যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন অনেকে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ