ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কুয়াকাটায় নিখোঁজ পর্যটকের সন্ধানে দ্বিতীয় দিনে অভিযান শুরু

    কুয়াকাটায় নিখোঁজ পর্যটকের সন্ধানে দ্বিতীয় দিনে অভিযান শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক সবুজের (২৭) খোঁজ প্রথম দিনেও মিলেনি। 

    মঙ্গলবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে। 

    নিখোঁজ সবুজ আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইটেল কোম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুড়া থেকে সোমবার (২২ আগস্ট) সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সি-ভিউতে ওঠেন। দুপুর দুইটার দিকে তাদের মধ্যে চার সহকর্মী সবুজ, খাইরুল, আসিফ ও অলীদ সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা চার জনই সাগরের মধ্যে চলে যান। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা তিন জনকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হন সাঁতার না জানা সুবজ।

    কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে আমরা দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছি। আমাদের সঙ্গে ডুবুরি দলও রয়েছে।

    কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, সৈকতে বিভিন্ন পয়েন্টে আমাদের ট্যুরিস্ট পুলিশ নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। 

    এর আগে গত রোববার দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও একজন পর্যটক নিখোঁজ হয়। পরে ওইদিন বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ