ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 

    ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতা-কর্মীরা গত ৩১ জুলাই তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার বিচারের দাবি করেন।

    মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ভোলা -৪ আসনের সাবেক সাংসদ নাজিম উদ্দীন আলম। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, স্বৈরাচারী এরশাদের অধীনে সেনাবাহিনী, পুলিশ ও বিজিপি (তৎকালীন বিডিআর) ছিল। তারপরও বাংলাদেশের ছাত্র-জনতা স্বৈরাচারী এরশাদকে বিদায় করেছিল। কোনো স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে পারেনি।

    বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ২০১৪ সালে এবং ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সাথে প্রতারণা ও ভোট চুরি করে রাতের অন্ধকারে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তাই আওয়ামী লীগের সাথে জনগণ নেই। 
    ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আসিফ আলতাফ। সমাবেশে বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ