ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর 

    ভোলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

    মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে ভোলা-লক্ষীপুর-বরিশাল সড়কের ইলাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। নিহত ইসমাইল ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং বিজিবির সদস্য ছিলেন।

    আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইলিশা ফেরিঘাট থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা ভোলার দিকে আসছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী ইসমাইল নিহত হয় এবং আহত হয় অপর পাঁচ যাত্রী।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক এবং চালক-হেলপারকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ