ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় থানার সামনে মসজিদের সিন্দুক ভেঙে টাকা চুরি 

    কলাপাড়ায় থানার সামনে মসজিদের সিন্দুক ভেঙে টাকা চুরি 
    মসজিদের একটি দানবাক্স (সিন্দুক) সহ টাকা চুরি।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া বড় জামে মসজিদের একটি দানবাক্স (সিন্দুক) সহ টাকা চুরির ঘটনা ঘটেছে। 

    মঙ্গলবার রাতে কলাপাড়া থানার সামনে মসজিদে এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে চোর চক্রকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। 

    জানা যায়, প্রতিদিন রাত সাড়ে ৮টার পর এশার নামাজের পর বেশ কিছু মানুষকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন বড় মসজিদের ইমাম মুফতি সাইদুর রহমান। প্রতিদিনের ন্যায় মঙ্গলাবার রাত ১০টার দিকে কোরআন শিক্ষার পর ইমাম মসজিদের সকল দরজা তালাবদ্ধ করে বাসায় চলে যান। রাতে চোরচক্র মসজিদের দক্ষিণ-পশ্চিম পাশের একটি জানালার গ্লিল বাঁকা করে ভেতরে প্রবেশ করে। পরে ভেতরের দানবাক্স (সিন্দুক) টাকা সহ চুরি করে নিয়ে যায়।


    একইভাবে মসজিদের বারান্দায় থাকা দানবাক্সের (সিন্দুক) তালা ভেঙেও টাকা পয়সা নিয়ে যায় চোর চক্র। তবে দানবাক্সে ঠিক কত টাকা ছিলো সেটা নিশ্চিত করতে পারেনি কেউ। 

    খেপুপাড়া বড় জামে মসজিদের ইমাম সাইদুর রহমান জানান, নামজের পর ছোট দানবাক্সের সব টাকা পয়সা আমরা মসজিদ কমিটি সদস্যদের উপস্থিতিতে মসজিদের ভেতরের দানবাক্সে জমা করি। মাস শেষে এসব টাকা ব্যাংকে জমা দেই। গত মাসে ভেতরের দানবাক্স থেকে ২৫ হাজার টাকার মতো সংগ্রহ হয়েছিলো। আর ভেতরের দানবাক্সের ওজন অন্তত ১ মণের বেশি হবে। একার পক্ষে এ দানবাক্স চুরি করা সম্ভব নয়। সকালে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি। তারা এসে তদন্ত করে গেছে। 

    কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনা শোনামাত্র মসজিদে গিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। এছাড়া এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। তারপরও আমরা চোর চক্রকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। 

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ কমিটির সভাপতি আবু হাসানাত মোহাম্মদ শহিদুল হক জানান, ‘এটি অত্যন্ত দু:খজনক। ইমাম সাহেবকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ