ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বাউফলের সেই ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন ৬ সেপ্টেম্বর

    বাউফলের সেই ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন ৬ সেপ্টেম্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের  স্থগিত উপনির্বাচনের ফের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামি ৬ সেপ্টেম্বর, মঙ্গলবার নির্বাচনের দিন ধার্য করে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত প্রতিবেদন না পাওয়া এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়ে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইব্রাহিম ফারুকের সমর্থক পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক ওরফে রাসেল ২৩ জুলাই এক উঠান বৈঠকে বলেন, ‘ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে।’

    এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে পড়েছে। এ প্রেক্ষাপটে ইসি গত ২৫ জুলাই চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে এবং ওই বিষয়টি বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দেন। ২৭ জুলাই ওই ইউপিতে ভোট নেওয়ার কথা ছিল।

    ইসির নির্দেশ পেয়ে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন ৩ আগষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০ টায় তদন্ত করতে আসেন। ওই সময় নির্বাচনী প্রচারণায় ইভিএমে ভোট নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য লিখিত ও মৌখিকভাবে ক্ষমা চান জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ