ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • গলাচিপায় টমটম ‍উল্টে চালক নিহত

    গলাচিপায় টমটম ‍উল্টে চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় টমটম (শ্যালোইঞ্জিন চালিত) গাড়ি উল্টে চালক নিহত হয়েছে। হিনত ওই চালকের নাম কিরন (১৭)। কিরন গলাচিপা শহররের শ্যামলী বাগ এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।

    বুধবার উপজেলার উলানিয়া বাজার থেকে গলাচিপার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় গলাচিপা-উলানিয়া সড়কের কাছারিকান্দার ডাক্তারবাড়ি নামক স্থানে রাস্তার মোড় ঘোরার সময় নিজের টমটম উল্টে মাথা চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

    গলাচিপা থানার পুলিশ করিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিরণ তার নিজের চালানো টমটম উল্টে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ