ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সিন্দুক সহ দানবাক্সের টাকা চুরি

    কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সিন্দুক সহ দানবাক্সের টাকা চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সিন্দুক সহ দানবাক্সের  টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। কলাপাড়া থানার মাত্র ৫০ গজ দূরে এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মপ্রান মুসুল্লীরা। 

    মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান জানান, রাতে চোরচক্র তালাবদ্ধ মসজিদের দক্ষিন-পশ্চিম পাশের একটি জানালার গ্রিল বাঁকা করে ভিতরে প্রবেশ করে। এরপর ভিতরের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে লোহার তৈরী সিন্দুকটি নিয়ে যায়। 

    মাওলানা সাইদুর আরও জানান, দানবাক্সে গড়ে প্রতিমাসে ২৫ হাজার টাকা সংগ্রহ হয়। মাস শেষে এসব টাকা ব্যাংকে জমা দেয়া হয়।  প্রায় ১ মনের ওজনের সিন্দুকটি একার পক্ষে চুরি করা সম্ভব নয়।

    মসজিদ কমিটির সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস বলেন, মসজিদের দানবাক্স থেকে অনুমান ২০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া সিন্দুকটির দাম ৫-৭ হাজার টাকা হবে।

    কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। চোরচক্রকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ