ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় গুলি করে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে  বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে সমাবেশ করে।

    এটাই ছিল বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির প্রকাশ্যে কোনো মিছিল ও সমাবেশ। এ কারণে বিএনপি ও  অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্বতঃফূর্তভাবে এতে অংশ নিয়েছে। কোনো প্রকার বাধা ছাড়াই দুপুর পৌনে একটার দিকে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচি শেষ হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক
    আলহাজ্ব আব্দুর রশিদ ওরফে চুন্নু মিয়া। 

    উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ওরফে ফিরোজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি দলীয় সাবেক সাংসদ মো. শহিদুল আলম তালুকদার, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার, বাউফল পৌরসভা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খোকন প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ