ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • চরফ্যাশনে নিখোঁজ ১৪ জেলের সন্ধান মিলেছে ভারতে

    চরফ্যাশনে নিখোঁজ ১৪ জেলের সন্ধান মিলেছে ভারতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ভোলার চরফ্যাশনের চরমানিকা ইউনিয়নের ১৪ জেলে জীবিত আছেন বলে নিশ্চিত হয়েছেন স্বজনরা। সাতদিন পর নিখোঁজ জেলেরা স্বজনদের কাছে মোবাইল ফোন করে তাদের সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

    বুধবার বিকালে নিখোঁজ জেলে বারেক মাঝির ভাই মো. বাবুল গণমাধ্যমকে জানান, তার ভাই বারেক মাঝি তার মোবাইল ফোনে কল করে জানিয়েছেন, তারা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী মহিপুরের চালনা এলাকায় রয়েছেন। ট্রলারটিসহ তারা ১৪ জন জেলে সুস্থ আছেন।

    চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মতিন খান জানান, চরমানিকা ইউনিয়নের ১৪ জন জেলেসহ বারেক মাঝির ট্রলারটির সন্ধান পাওয়ার বিষয়টি আমারা শুনেছি। যেহেতু জেলেরা তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছে, অবশ্যই ফিরে আসার জন্য আমরাও সহযোগিতা করব। তবে নিখোঁজ জেলেরা ফিরে আসলে এলাকায় স্বস্তি ফিরে আসবে।
    উল্লেখ্য, গত ১৬ আগস্ট ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপজেলার চরমানিকা ইউনিয়নের বারেক মাঝির মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ১৪ জেলে নিয়ে নিখোঁজ হয়েছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ