ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • জিএম কাদের কাদের বলেছেন

    ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্তে নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশন

    ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্তে নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে দেড়শ’ আসনে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্তে নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘মনে হচ্ছে, নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।’

    বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    জিএম কাদের মনে করেন, এখনও দেশের নিরক্ষর ও স্বল্পশিক্ষিত মানুষ প্রার্থীর নাম পড়তে পারে না। সাধারণ মানুষ প্রতীক দেখে নির্বাচনে ভোট দেয়।

    তিনি বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মনে করছে ইভিএম হচ্ছে ভোট কারচুপির মেশিন। তাই রাজনৈতিক দল ও সাধারণ মানুষ নির্বাচনে ইভিএম চায় না। এমন বাস্তবতায় ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত দুরভীসন্ধিমূলক। সাধারণ মানুষের ধারণা, কোনও একটি রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতেই কাজ করছে নির্বাচন কমিশন।’

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু সভাপতিত্বে ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের উপস্থাপনায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ