ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • বাউফলে সেনা কর্মকর্তার ওপর হামলা, দুইজনকে কুপিয়ে জখম

    বাউফলে সেনা কর্মকর্তার ওপর হামলা, দুইজনকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামে আজ শনিবার মো. নাসির উদ্দিন (৫৫) নামে সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে। তাঁকে বাঁচাতে তাঁর-ই দুই ছেলে মো. নাঈম হোসেন (১৮) ও মো. আরিফ হোসেন (৩০) এগিয়ে গেলে তাঁদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।

    জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মো. মনির হোসেন সিকদারের (৪২) নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে নাসির উদ্দিন বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।

    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,দীর্ঘদিন ধরে নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামের বাসিন্দা সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. নাসির উদ্দিরে সঙ্গে একই ইউনিয়নের মো. মনির হোসেন সিকদার ও তাঁর ভাই মো. সিরাজ সিকদারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন আগে নাসির উদ্দিনের সঙ্গে সিরাজ সিকদারের কথা-কাটাকাটি হয়। আজ শনিবার সকালে নাসির উদ্দিন তাঁর দুই ছেলে নাঈম ও আরিফকে নিয়ে বাড়ির পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে মনির হোসেনের নেতৃত্বে সাতজনের একটি দল লাঠিসোঁটা, ছুড়ি ও বাংলা দা নিয়ে নাসির উদ্দিনের বাড়িতে গিয়ে অশালীন ভাষায় গালাগাল করেন। নাসির উদ্দিন এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন। বাবাকে বাঁচাতে নাইম ও আরিফ এগিয়ে গেলে তাঁদেরকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। আহত ব্যক্তিদের মধ্যে নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    এ বিষয়ে জানার জন্য মনির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তাঁর ভাই সিরাজ সিকদার বলেন,‘গত বুধবার নাসির উদ্দিন তাঁকে (সিরাজ) অন্যায়ভাবে পিটিয়েছে। মনির এ বিষয়ে নাসির উদ্দিনের বাড়িতে জিজ্ঞেস করতে গেলে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।’

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ