ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ইন্দুরকানীতে চালককে অচেতন করে ইজিবাইক চুরি 

    ইন্দুরকানীতে চালককে অচেতন করে ইজিবাইক চুরি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দুরকানীতে দিনদুপুরে চালককে পানের সাথে চেতনাশক ওষুধ খাইয়ে হাসপাতালের সামনে থেকে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার  ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। 

    জানা যায়, উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের বাবুল মৃধার ছেলে রাজিব মৃধা (২২) রোগী নিয়ে হাসপাতালে আসে। রোগী নামিয়ে হাসপাতালের সামনে গাড়ী থামিয়ে কথা বলছিল তখন অপরিচিত এক ব্যক্তি তাকে পান খাওয়ায়। পান খাইলে  ইজিবাইক চালক রাজিব অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালের সামনের টুলে শোয়াই রেখে গাড়ী নিয়ে পালিয়ে যায়।

    পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্সরা থাকেইজিবাইক চালককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে  প্রাথমিক চিকিৎসার পর পিরেজপুর সদর হাসপাতালে পাঠায়।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নণী গোপাল জানান, ইজিবাইক চালককে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে। সে অসুস্থ তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

    ইজিবাইক চালকের পিতা বাবুল মৃধা জানান, একমাস আগে কিস্তিতে আমার ছেলেকে ইজিবাইক কিনে দিয়েছে। আমার ছেলেকে অচেতন করে ইজিবাইক নিয়ে গেছে। আমি কিভাবে কিস্তি দিব।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, অচেতন ইজিবাইক চালককে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সুস্থ হলে এ বিষয় ব্যবস্থ গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ