ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন

    ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন ডলারের তুলনায় ভারতের রুপির দাম রেকর্ড পরিমাণ কমে গেছে। ৩১ পয়সা মান হারিয়ে আজ সোমবার ডলারের বিপরীতে রুপির দাম দাঁড়িয়েছে ৮০.১৫। এর আগে, গত শুক্রবার সর্বশেষ ব্যংকিং কার্যদিবসে ডলারের বিপরীতে রুপির দাম ছিল ৭৯.৮৪।

    বিদেশি বিনিয়োগকারীদের সরে দাঁড়ানো, বাণিজ্য ও চলতি হিসাবের ঘাটতি এবং বিশ্বব্যাপী মন্দার ঝুঁকির কারণে ডলারের বাজারে অস্থিরতায় রুপির দরপতন ঘটছে। গত দুই বছরে ভারতে বিদেশি তহবিল আসার চেয়ে বাইরে চলে গেছে বেশি। বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সম্পদ থেকে রেকর্ড ২৯ বিলিয়ন ডলার তুলে নিয়েছে।

    কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার বিশ্লেষক ক্যারল কং বলছেন, বৈশ্বিক প্রবৃদ্ধির দুর্বল পূর্বাভাসের মধ্যে ডলারের সঙ্গে অন্য কোনো মুদ্রা প্রতিযোগিতায় পেরে উঠছে না। ফলে যুক্তরাষ্ট্রের মুদ্রার দর বাড়ছেই। খবর: দ্য হিন্দু


    ‍এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ