ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

    কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থের বিনিময়ে নিজের আর্শীবাদপুষ্ট লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে কাঠালিয়ার আওরাবুনিয়ার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী' বিরুদ্ধে। এ বিষয়ে নিয়োগ বঞ্চিতরা ও স্থানীয় সচেতন মহল উক্ত নিয়োগ বানিজ্যের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন ও অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে। 

    অনুসন্ধানে জানাগেছে, গত মার্চ মাসে আওরাবুনিয়ার মডেল হাই স্কুল কর্তৃপক্ষ কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহকারী ও আয়াসহ মোট ৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তৎকালিন কাঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার নিয়োগ পরীক্ষার জন্য একাধিক বার তারিখ ধার্য করেন।

    তবে প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীর নিয়োগের বিষয় নিয়ে নানামুখী তৎপরতার বিষয়টি লক্ষ্য করে তিনি নিয়োগ পরীক্ষা সাময়িক স্থগিত রাখেন।অবশেষে সুচতুর প্রধান শিক্ষক নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করলে তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে সফলও হন।

    ম্যানেজিং কমিটির একটি সূত্র জানায়, ইতিপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরে গত শনিবার (২৭ আগস্ট) সকালে নিয়োগ কমিটির বর্তমান সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে ম্যানেজ করে প্রধান শিক্ষক ও নিয়োগ কমিটির কতিপয় সদস্য লোক দেখানো পরীক্ষার মাধ্যমে' ২০ লক্ষ টাকার বিনিময়ে উক্ত ৩টি পদের মধ্যে দুটিতে তাদের আর্শীবাদপুষ্ট লোকদের নিয়োগ চূড়ান্ত করেছেন। 

    অন্যদিকে দরদাম চুরান্ত না হওয়ায় কৌশলে আয়া পদের নিয়োগ স্থগিত রাখেন।অভিযোগ রয়েছে কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ চূড়ান্ত করা নিলয় রামে যুবকের বাড়ি প্রধান শিক্ষকের নিজের এলাকায়। আর অফিস সহকারী পদে নিয়োগ চূড়ান্ত করা সুমন মালীকে প্রধান শিক্ষকের ঘনিষ্ট ও তার ব্যক্তিগত মোটরসাইকেল চালক। 

    এই দুই জনের কাছ থেকেই প্রধান শিক্ষক সুশীল চন্দ্ৰ মিস্ত্রী নিয়োগের জন্য ১০ লক্ষ করে মোট ২০ লক্ষ টাকা উৎকোচ গ্রহন করেন।অন্যান্য অংশগ্রহণকারীকে লোক দেখানো পরীক্ষা নিয়ে এই নিয়োগের বৈধতা দেখানো হয়ে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

    এ ছাড়াও প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীর বিরুদ্ধে কোচিং বাণিজ্য, শিক্ষকদের সঙ্গে অনিয়ম, বিদ্যালয়ের আয়-ব্যায়ের হিসাব নিয়ে ছলচাতুরী, তার অনুগত শিক্ষকদের কমিটিতে সদস্য করা শিক্ষার্থীদের কাছ থেকে
    বিভিন্ন সময়ে নানা অযুহাতে অর্থ আদায়সহ অভিযোগেরপাড়ার গড়ে উঠছে।

    এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে বলেন, 'আমি কোন অন্যায় করি না। আমি যা করি সে বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ড অবগত আছে। আর নিয়োগ আমি জানিনা সব করছেন ইউএনও স্যার। সংবাদ প্রকাশ করলে আমার কিছু যায় আসে না।


    ‍এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ