ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • পায়রা নদীর এক ইলিশের দাম ৪ হাজার

    পায়রা নদীর এক ইলিশের দাম ৪ হাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে দুই কেজি ওজনের একটি ইলিশের দাম হাঁকা হয়েছে চার হাজার টাকা। সোমবার সন্ধ্যায় শহরের সবুজবাগ মোড়ে মাছের বাজারে এ মাছটি ওঠে। কিন্তু অতিরিক্ত দামের কারণে মঙ্গলবার বিকেল পর্যন্ত এটি বিক্রি করতে পারেননি বিক্রেতা জালাল আহমেদ মৃধা। 

    মাছ বিক্রেতা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পায়রা নদীতে জেলেদের জালে ধরা পড়ে দুই কেজি ওজনের বিশাল সাইজের ইলিশটি। পরে ওই জেলেদের কাছ থেকে অনেক চড়া দামে সেটি কিনে আনেন সবুজবাগ মাছ বাজারের এ ব্যবসায়ী। মাছটির কেজি হাঁকা হয় ২ হাজার টাকা। এতে মাছটির মোট দাম ৪ হাজার টাকায় দাঁড়িয়েছে।

    ইলিশ বিক্রেতা মো. জালাল আহমেদ মৃধা জানান, পায়রা নদীর মাছ সুস্বাদু হওয়ায় অন্যান্য নদী কিংবা সাগরের ইলিশের চেয়ে দাম একটু বেশি হয়ে থাকে। এ ধরনের দুই কেজি ওজনের বড় সাইজের ইলিশ সাধারণত পাওয়া যায় না। তাই ক্রেতারাও বিভিন্ন সময় চড়া দামে পায়রা নদীর ইলিশ কিনে নেন। আশা করি, এ ইলিশটিও বিক্রি হয়ে যাবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ