ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • চাঁপাইনবাবগঞ্জে নমুনা পরীক্ষায় রেকর্ড ৭১ শতাংশ শনাক্ত

    চাঁপাইনবাবগঞ্জে নমুনা পরীক্ষায় রেকর্ড ৭১ শতাংশ শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে চলছে লকডাউন। এরপরও করোনা সংক্রমণ দিন দিন রেকর্ড ভাঙছে। রোববার (৩০ মে) আরও ৬৩টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ৭১.৪৩ শতাংশ।

    সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।


    তিনি জানান, শনাক্তদের মধ্যে কোনো উপজেলায় কতজন তা যাচাইয়ে কাজ চলছে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার করোনায় আক্রান্ত সাতজন মারা যান। চাঁপাইনবাবগঞ্জের এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।

    উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন পালিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ