ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • কুয়াকাটায় ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফের কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে একটি ইরাবতী ডলফিন। এটি প্রায় সাত ফুট লম্বা।

    মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে প্রায় তিন কিলোমিটার পূর্বে ঝাউবন এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পান জুয়েল রানা নামে এক ব্যক্তি।

    জুয়েল জানান, ডলফিনটি বেশ কয়েকদিন আগে সাগরে মারা গেছে বলে মনে হচ্ছে। বিকেলে জোয়ারের পানিতে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। এরই মধ্যে ডলফিনটির পেটের একটি অংশ ফেটে গেছে। একটি কানের এক অংশ কাটা।

    কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে, তা স্পষ্ট নয়। এর আগে চলতি বছর ১৫টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে।

    বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালুর নিচে চাপা দেওয়া হয়েছে। আমাদের টিম সার্বক্ষণিক বিচে কাজ করছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ