ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় মুদি দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি   

    ভোলায় মুদি দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ আগস্ট) আনুমানিক ভোর ৫টায় কুঞ্জেরহাট বাজারের পশ্চিমে সাহা রোডস্থ কাজল স্টোর নামক পাইকারী মুদি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। 

    স্থানীয়রা জানায়, সকালে কুঞ্জেরহাট জামে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে তাঁরা বাজারের পাশে গেলে কাজল স্টোরে আগুন দেখতে পান। প্রথমে  বাজারের উপস্থিত কিছু লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসকে জানানো হয়, ফায়ার সার্ভিসের বোরহানউদ্দিন ইউনিট ও তজুমদ্দিন ইউনিট এসে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।         


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ