ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভান্ডারিয়ায় বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ

    ভান্ডারিয়ায় বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার বিকালে উপজেলার নদমুল্লা মাঝিবাড়ি হাইস্কুল মিলনায়তনে কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ করা হয়। 

    এ উপলক্ষে মেয়ে আমার অহংকার ১৮’র আগে বিয়ে নয়,এই আমার অঙ্গীকার প্রতিপাদ্য বিষয়ের উপর বেসরকারি সংস্থা ব্র্যাক এর পল্লী সমাজের আয়োজনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ্)এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    আলোচনা সভায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো. মেহেদী হাসান,স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার হালদার ও সংগঠনের সঞ্জয় মালাকার প্রমুখ। 

    পরে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্যকার্ড বিতরণ করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ