ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • বিমান বিধ্বস্তে অভিনেতা জো লারাসহ নিহত ৭

    বিমান বিধ্বস্তে অভিনেতা জো লারাসহ নিহত ৭
    জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরের একটি লেকে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

    উদ্ধারকারী গ্রুপ রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ (আরসিএফআর) ফেসবুকে জানায়, ছোট বাণিজ্যিক জেট বিমানটি টেনেসির স্মায়ারনা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয়ে বিমানটি নাশভিলের ১৯ কিলোমিটার দক্ষিণে পার্সি প্রাইস্ট লেকে গিয়ে পড়ে।

    বিমানটিতে সাতজন আরোহী ছিলেন বলে কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর শনিবার রাতেই উদ্ধার তৎপরতায় পরিবর্তন আনা হয় বলে আরসিএফআর’র কমান্ডার ক্যাপ্টেন জশুয়া স্যান্ডার্স জানান। তিনি সেসময় বলেন, ‘আমরা এই মুহূর্তে কাউকে জীবন্ত উদ্ধারের আশা করছি না। এ কারণে যতটা সম্ভব ধ্বংসাবেশ উদ্ধারের চেষ্টা করছি।’

    শনিবার সন্ধ্যায় আরসিএফআর জানায়, উদ্ধার অভিযানে তারা মরদেহসহ বিভিন্ন উপাদান খুঁজে পেয়েছে। আধা কিলোমিটারব্যাপী ধ্বংসাবশেষ পড়ে ছিল বলে জানায় তারা। অন্ধকারের মধ্যেও উদ্ধার কাজ চলে এবং সোমবার (৩১ মে) সকালে তা শেষ হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ