ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভা যাত্রায় পুলিশি বাধা

    বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভা যাত্রায় পুলিশি বাধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে পুলিশি বাধায় আনন্দ শোভাযাত্রা করতে পারেনি বিএনপি। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফল পৌরসভা শাখা বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার ১১ টার দিকে উপজেলা সদরের হাসপাতাল সড়কের অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। 

    এতে সভাপতিত্ব করেন বাউফল পৌরসভা শাখা বিএনপির সভাপতি মো. হুমায়ন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সাবেক সাংসদ মো. শহিদুল আলম তালুকদার।

    আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে আনন্দ শোভাযাত্রা বের হলে পুলিশ বাধা দেয়। তখন সড়কের ওপর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল দিতে থাকে।এ সময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের মধ্যে ফিরে যেতে বাধ্য হন।

    এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা  বিএনপির উদ্যোগে বিকেলে পৌর শহরের মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সড়কের শৌলা লস ভবনের সামনে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এতে উপজেলা বিএনরি আহ্বায়ক মো. আবদুল জব্বার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহামুদ ওরফে ফিরোজ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ