ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ২২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপ ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, দুই যুবক গ্রেফতার বরিশালে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উজিরপুরে মাদকের গড়ে উঠেছে শক্তিশালী নেটওয়ার্ক পবিত্র কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আগৈলঝাড়ার সাদ্দাম আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • কলাপাড়ায় হয়রানি থেকে বাঁচতে মানববন্ধন

    কলাপাড়ায় হয়রানি থেকে বাঁচতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় সোনালী ব্যাংক থেকে প্রেরিত এক নোটিশে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে অর্ধশতাধিক দিনমজুর ও ছিন্নমূল পরিবারের মধ্যে। এসব পরিবারের ভোটার আইডি কার্ড ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র ব্যাংক থেকে স্বনির্ভর প্রকল্পর ৩৫-৫০ হাজার টাকা লোন নিয়েছে। এখন ব্যাংক থেকে এ লোন পরিশোধের নোটিশ পেয়ে দুশ্চিন্তাগ্রস্থ্য হয়ে পড়েছে পরিবারগুলো।

    বৃহস্পতিবার দুপুর একটার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে ব্যাংক লোনের হয়রানি থেকে বাঁচতে মানববন্ধন করেছে প্রতারনার শিকার হওয়া পরিবারের।  ভুক্তভোগী জুলেখা বেগম বলেন, তাঁর নামে ৬৫ হাজার ৭৮১ টাকা পরিশোধের নোটিশ দেয়া হয়েছে।
     
    আরেক ভুক্তভোগি বজলুর রহমান জানান, তা‍ঁর নামে ৭৬ হাজার ৩৫৬ টাকা পরিশোধের নোটিশ করা হয়েছে। এভাবে অর্ধশত পরিবারকে নোটিশ করে আগামী ১৫ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে নির্দেশনা দেয়া হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংক থেকে এ টাকা লোন নিয়ে পুরোটাই আত্মসাত করে একটি প্রতারক চক্র। 

    প্রতারণার শিকার পরিবারের সদস্যরা জানান, ২০১৬ সালে তারা রাস্তার মাটি কাটার কাজ করতেন। ওই সময়ে তাদের নামে ব্যাংকে বীমা করার কথা বলে ছবি ও আইডি কার্ড নিয়েছে ওই সময়ে দায়িত্বরত মনির,  মাকসুদা ও জাহানারা। এজন্য তাদের এক হাজার টাকা দিয়েছেন। তাঁরা কখনোই সোনালী ব্যাংকে যাননি। এমনকি অনেকে সাক্ষরও জানেন না।

    তবে সোনালী ব্যাংক কলাপাড়া বন্দর শাখায় এ বিষয়ে যোগাযোগ করলে ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল আহসান ঠিক কতজনকে নোটিশ করা হয়েছে এ তথ্য দিতে অপরাগতা প্রকাশ করেন এবং তথ্য চেয়ে আবেদন করতে বলেন। তবে তিনি বলেন, যাদের নোটিশ করা হয়েছে সবার সবধরনের কাগজপত্র ব্যাংকে সংগ্রহীত আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এ বিষয়ে জানানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ