ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কলাপাড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা 

    কলাপাড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

    বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশ এর ফ্যামিলি ডেভেলপমেন্ট ফর চিলড্রেন উইথ স্পন্সরশীপ (এফডিসিএস) প্রকল্পের আওতায় প্রধান অথিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

    কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিপি'র সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকসেদুর রহমান, শিক্ষক এম এ সালেহ, বাদল চন্দ্র বিশ্বাস ও এফডিসিএস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ফ্যান্সিস তমাল হালদার ও রাজীব বিশ্বাস। 

    অনুষ্ঠানে কলাপাড়ার ৭৯ শিক্ষার্থীর মধ্যে তিন মাসের স্কুল বেতনের ৪৮ হাজার টাকা ও শিক্ষা উপকরণ খাতা, কলম তুলে দেয়া হয়। দুই দফায় এ প্রকল্পের মাধ্যমে এই ৭৯ শিক্ষার্থীকে দুই লাখ দুই হাজার নয়শত টাকা প্রদান করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ