ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news

কেউ অপরাধ করে ছাড় পাবে না: ভোলা পুলিশ সুপার

কেউ অপরাধ করে ছাড় পাবে না: ভোলা পুলিশ সুপার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মানুষের জানমাল রক্ষাসহ সকল রকম অপরাধ দমনে আন্তরিকভাবে কাজ করবে পুলিশ। জ্বীন প্রতারণাকারীদের ডাটাবেজ তৈরি করব যাতে তাদের দ্রুত আইনের আওতায় আনা যায়। কিশোর গ্যাংদের প্রতি পুলিশের কঠোর নজরধারী রয়েছে। কেউ অপরাধ করে ছাড় পাবে না। বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন থানায় বিভিন্ন অপরাধ সংক্রান্তে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. শাহিন ফকিরের সভাপতিত্বে ওই সময় আরোও বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্ল্যাহ, কাচিয়া ইউপি চেয়ারম্যান আ. রব কাজী, কাউন্সিলর মো. হারুন অর রশিদ, ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক মো. মনিরুজ্জামান মনির, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানের আগে বোরহানউদ্দিন নুর মার্কেটে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন