ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ

    ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের নামে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। আজ বৃহস্পতিবার আল আমিনের স্ত্রী থানায় এসে এ লিখিত অভিযোগ করেন।

    মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, ক্রিকেটার আল আমিনের স্ত্রী যৌতুকের দাবি ও মারধর সংক্রান্ত একটি অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে।

    মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের নামে তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগের বিষয়ে আমরা যাচাই-বাছাই ও তদন্ত করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এটি আমরা মামলা আকারে নথিভুক্ত করব।

    জানা যায়, ক্রিকেটার আল-আমিন ও ইসরাত দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। তারাও আজ বৃহস্পতিবার তাদের মায়ের সঙ্গে থানায় আসেন।

    ইসরাত জাহান অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপোষ করতে চাই, আবারো সংসার করতে চাই।

    পেসার আল আমিন ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে ব্যস্ত করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলে খেলার সময়ও শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছিল আল আমিনের বিরুদ্ধে। এ কারণে ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে দেশেও ফেরত পাঠানো হয় তাকে। নতুন করে ফের বিতর্কে জড়ালেন তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ