ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • পটুয়াখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

    পটুয়াখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির বাড়িতে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে।  

    বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী শহরের সেন্টার পাড়ায় একদল দুর্বৃত্ত মোটরসাইকেল মহড়া দিয়ে তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে।

    তবে এতে বাড়ির তেমন কোনো ক্ষতি হয়নি। এতে আহতও হননি কেউ।

    জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, গত কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ। আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে আমি বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করেই দুর্বৃত্তরা মোটরসাইকেল মহড়া দিয়ে যাওয়ার সময় ইট-পাটকেল ছোড়ে।

    বিগত দিনগুলোতে পটুয়াখালীর কোনো দলের সিনিয়র নেতাদের বাড়িতে কখনো হামলা করার ট্রেডিশন ছিল না। আজকের হামলা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকল। আমি এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অনেককেই জানিয়েছি, যোগ করেন তিনি।

    এদিকে হামলার খবর শুনেই বিএনপি, ছাত্রদল, যুবদলের  নেতাকর্মীরা কুট্টি সরকারের বাড়িতে ছুটে যান।

    তারা সবাই বলেন, কে বা কারা হামলা করেছে, তা চিহ্নিত করা অনেক সহজ, এখন পুরো শহরেই সিসি টিভি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরা ফুটেজ দেখেই হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি।

    এর আগে সকালে শান্তিপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি সংবাদ দেখেছি। তবে পুলিশের কাছে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ