ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • কুয়াকাটায় ৯ ফুট বার্মিজ অজগর উদ্ধার, টেংরাগিরি বনে অবমুক্ত

    কুয়াকাটায় ৯ ফুট বার্মিজ অজগর উদ্ধার, টেংরাগিরি বনে অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা থেকে নয় ফুট দৈর্ঘ্যর একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। পরে সেটি বন বিভাগের মাধ্যমে বরগুনার টেংরাগিরী বন্য প্রাণী অভয়াশ্রমে অবমুক্ত করা হয়।

    শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে অজগরটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মী ও বন বিভাগ।

    উদ্ধারকারীরা জানান, বৃহস্পতিবার বিকেলে আবদুল খালেক নামে এক কৃষক তার ধান ক্ষেতে সাপটি দেখতে পেয়ে জাল ফেলে সেটি ধরেন। পরে সন্ধ্যায় খবর পেয়ে পৌর শহরের খাজুরা এলাকার কৃষক আবদুল খালেকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা এনিমেল লাভার অফ পটুয়াখালী নামে তরুণদের একটি সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করেন।

    উদ্ধারের পরে অজগরটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

    মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, শুক্রবার দুপুরে অজগরটিকে টেংরাগিরি বন্য প্রাণী অভয়াশ্রমে অবমুক্ত করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ