ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ঢাকা-ইন্দুরকানী রুট

    এক সপ্তাহ বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু 

    এক সপ্তাহ বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তেলের দাম বাড়ার পর ২য় দফায় ইন্দুরকানীর সাথে ঢাকার লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার এক সপ্তাহ পর লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার বিকালে ইন্দুরকানী লঞ্চঘাটে  এমভি পূবালী লঞ্চে ঢাকাগামী যাত্রীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়।

    এর আগে গত ৫ আগস্ট মধ্যরাত থেকে তেলের দাম বৃদ্ধির পর ৭ আগস্ট  থেকে ইন্দুরকানীর সাথে ঢাকার লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এর পর নৌ পরিবহন মন্ত্রনালয় কর্তৃক গত ১৬ আগস্ট বিভিন্ন রুটের বাড়তি ভাড়া নির্ধারণের পর পুনরায় ঢাকা ইন্দুরকানী রুটে লঞ্চ চলাচল শুরু হয়। এর পর আবার কোন ঘোষণা ছাড়াই গত ২২ আগস্ট থেকে ঢাকা-ইন্দুরকানী রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের  ও নৌজান শ্রমিকদের  কথা চিন্তা করে ফের এই রুটে লঞ্চ চলাচল শুরু করছে লঞ্চ কর্র্তৃপক্ষ।

    এ ব্যাপারে জানতে চাইলে ইন্দুরকানী লঞ্চঘাটের ইজারাদার আলী আহম্মদ জানান, পদ্মা সেতু চালু হবার পর  যাত্রী কম হওয়ায় লঞ্চগুলোর লোকসান হচ্ছে। তাই লঞ্চ চলাচল বন্ধ  দুই দফায় বন্ধ হয়ে  যায়। এরপরও লঞ্চ কর্তৃপক্ষ পুনরায় শুক্রবার থেকে এই রুটে যাত্রীদের সুবিধার্থে লঞ্চ চালু করেছে। 

    ঢাকা - ইন্দুরকানী রুটে  চলাচলকারী এমভি রেডসান -৫ লঞ্চের সুপারভাইজার কাঞ্চন আলী জানান, যাত্রী বাড়াতে দক্ষিণে বাগেরহাটের শরণখোলাা উপজেলার রায়েন্দা এবং পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার বড় মাছুয়া এই দুটি ঘাট যোগ করে শুক্রবার থেকে এমভি  রেডসান সহ তিনটি লঞ্চ পর্যায়ক্রমে পুনরায় চলাচল শুরু করেছে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ