ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • চার দিনের সরকারি সফরে পটুয়াখালীতে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

    চার দিনের সরকারি সফরে পটুয়াখালীতে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চার দিনের সরকারি সফরে পটুয়াখালী এসেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও সরকারের সচিব ড. মনজুর আহমেদ চৌধুরী।

    রোববার (৪ সেপ্টেম্বর) সকালে নিজ বিদ্যাপীঠ পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি।

    চেয়ারম্যানের একান্ত সচিব মুহাম্মদ বিল্লাহ হোসেন খান জানান, সফরে তিনি জেলা শহরের প্রধান নদী লাউকাঠী ও সুতাখালীসহ অন্যান্য খালের দখল-দূষণ ও নাব্যতা সরেজমিন পরিদর্শন, কাগজপত্রাদি যাচাই-বাছাই এবং জেলা নদী রক্ষা কমিটির সভায় অংশগ্রহণ করবেন।

     শনিবার বিকেলে পটুয়াখালী সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়।  

    পরে রোববার সকালে তিনি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এরপর পটুয়াখালী জেলার লাউকাঠী নদীর দখল, দূষণ ও নাব্যতা সরেজমিন পরিদর্শন করেন।

    রোববার বিকেল থেকে আগামীকাল সোমবার পর্যন্ত তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলার গুরুত্বপূর্ণ নদী ও খালের ম্যাপ ও রেকর্ড পত্রাদি পর্যালোচনা করবেন।  

    এছাড়াও পটুয়াখালী জেলার সুতাখালী ও অন্যান্য খালের দখল, দূষণ ও নাব্যতা সংক্রান্ত সরেজমিন পরিদর্শন করবেন।

    সফরের শেষ দিন বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা নদী রক্ষা কমিটির সভায় যোগদান করবেন বলেন জানান একান্ত সচিব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ