ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • জাপা নিয়ে আর কেউ খেলতে পারবে না : চুন্নু

    জাপা নিয়ে আর কেউ খেলতে পারবে না : চুন্নু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না। জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। যারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে।

    আজ রোববার বিকেলে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

    জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নসাৎ করে দেবে।

    সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশ্যে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আগামী জাতীয় নির্বাচন কারো জন্যই সহজ হবে না। আমরা তিনশো আসনেই নির্বাচন করতেই প্রস্তুতি নিচ্ছি। ত্রিমুখী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। 

    মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এস এম মান্নান, আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু, আব্দুর রশীদ সরকার, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেল, চেয়ারম্যানের উপদেষ্টা এ কে এম মোস্তাফিজুর রহমান, মাহমুদুর রহমান, অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন প্রমুখ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ