ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুতে নামাজ পড়লেন আওয়ামী লীগ নেতা

    বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুতে নামাজ পড়লেন আওয়ামী লীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে নামাজ পড়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খানকে নামাজ আদায় করতে দেখা যায়।

    ছবিটি পোস্ট করে তার এক সহযোগী লিখেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পিরোজপুরের কচা নদীর ওপর বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু উপহার দেওয়ায় দুই রাকাত নফল নামাজ পরে শুকরিয়া আদায় করেন আওয়ামী লীগ নেতা ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান।

    এ বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন খান বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সেতু পিরোজপুরবাসীর জন্য আরেকটি পদ্মা সেতু। খরস্রোতা কচা নদী পিরোজপুরবাসীকে বিচ্ছিন্ন করে রাখতো। আমাদের চাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উপহার দিয়েছেন। এজন্য তার দীর্ঘায়ু কামনা করে রাতে সেতুর ওপর দুই রাকাত শুকরানা নামাজ আদায় করেছি।

    এর আগে রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন করেন শেখ হাসিনা। পরে ১২টা ১ মিনিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রথম টোল দিয়ে সেতুটি পার হন। এরপর থেকে যান চলাচল শুরু হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ