ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • 'বিএনপি-জামায়াত'র সন্ত্রাসী কর্মকান্ড রাজ পথেই মোকাবেলা করতে হবে'

    'বিএনপি-জামায়াত'র সন্ত্রাসী কর্মকান্ড রাজ পথেই মোকাবেলা করতে হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসীর মাধ্যমে এ দেশের হাজারো মানুষ পুড়িয়ে হত্যা করেছে। রেহাই পায়নি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার-সুপারভাইজার। এই আগুন সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। এরা দেশের বিরুদ্ধে সব সময়ই ষড়যন্ত্র করে আসছে। বিএনপি-জামায়াত'র সন্ত্রাসী কর্মকান্ড রাজ পথেই মোকাবেলা করতে হবে। আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ'লীগের সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আঙ্গুলকাঁটা গ্রামে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আ'লীগ ও সহযোগি সংগঠনের আয়োজিত বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    এর আগে সোমবার রাতে সাপলেজা ইউনিয়নের বুখাইতলা বন্ধবপাড়া বাজারে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। তিনি গত কয়েক দিন ধরে বিভিন্ন ইউনিয়নে এ প্রতিবাদ ও সচেতনতা সভা করে আসছেন।

    এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় আ‘লীগ নেতা মজিবর রহমান মুন্সী, আ. হামিদুল হক মোল্লা, মাস্টার জাহাঙ্গীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, যুবলীগ নেতা রামীম আহমেদ, শাহীন মিয়া নবী, মো. রফিক জমাদ্দর, শ্রমিক লীগ নেতা আসলাম জমাদার, শাহীন খান প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ