ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বাউফলের নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জয়ী

    বাউফলের নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জয়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার ৯ নম্বর নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম মহসিন জয়ী হয়েছে।  

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ইব্রাহিম ফারুকের চেয়ে ৬৫ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন মহসিন।

    মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।  

    মোট ভোটারের ৫২ দশমিক ৫৪ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে চশমা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৮৬৯, নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৮০৪ ও ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১২৫৩ ভোট।

    এদিকে ভোটগ্রহণ শেষে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর পুলিশের ওপর হামলা করছে দুর্বৃত্তরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

    এছাড়াও সকালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মাইনুল ইসলাম নামে এক ভোটারকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকা প্রতীক নিয়ে আমির হোসেন বেপারি বিজয়ী হন। পরে শপথ নেওয়ার আগেই ১২ ফেব্রুয়ারি হ্রদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জেলা আওয়ামী লীগের সদস্যের নৌকার উঠান বৈঠকে ইভিএম নিয়ে বির্তকিত বক্তব্য ভাইরাল হয়। এতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে, দ্বিতীয় দফায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোটের তারিখ ঘোষণা করে।

    ২৩ জুলাই সন্ধ্যায় তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় এলাকার একটি উঠান বৈঠকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় নেতা জোবায়দুল হক রাসেল বলেন, ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে, তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই। ওই সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুক তার পাশে বসা ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ