ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • উজিরপুরে দুর্ভোগে আটটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা 

    উজিরপুরে দুর্ভোগে আটটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর পৌর সদরের উপজেলা কলেজগেট থেকে কালিরবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘ দেড় বছর ধরে জলাবদ্ধতা ও খানাখন্দে বেহালদশা। পৌর সদরের এ সড়কটি দিয়ে প্রতিদিন চরম দুর্ভোগে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন পৌরসভার ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের আটটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের। 

    স্থানীয়দের অভিযোগ, সড়কের উভয়পার্শ্ব দখল করে প্রভাবশালীদের সীমানা প্রাচীর নির্মাণ ও একাধিক ভবনের সুয়ারেশ লাইনের পরিত্যক্ত ময়লা পানি সড়কে নামানোর ফলে স্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

    এছাড়াও কয়েকটি ভবনের সুয়ারেশ লাইনের পরিত্যক্ত পানি নির্ধারিত ড্রেনে নামানো হলেও ময়লার কারণে ড্রেন আটকে যাওয়ায় সেই পানি জমছে সড়কে। ফলে প্রায় দেড় বছরেরও অধিক সময় ধরে সড়কটিতে ময়লা পানির জলাবদ্ধতা। 

    এ কারণে সড়কটি দিয়ে যাতায়াতকারীদের সারাবছর জুড়েই দুর্ভোগ ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। তবে এ দুর্ভোগ লাঘবে পৌর মেয়র ও সংশ্লিষ্ট কাউন্সিলরের কোনো নজরদারি নেই বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।

     পৌরসভার অসংখ্য ভুক্তভোগীরা জানান, স্থানীয় একাধিক প্রভাবশালীর স্বেচ্ছাচারিতার কারণে প্রতিদিন সড়কটি ব্যবহারে যাতায়াত করা মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দখল করে ওইসব প্রভাবশালীরা অপরিকল্পিতভাবে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণসহ পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনটি ময়লায় বন্ধ হয়ে যাওয়ায় তাদের এ ভোগান্তি পোহাতে হচ্ছে।  

    উজিরপুর পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী বলেন, যাদের কারণে সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তাদেরকে নোটিশ করা হবে। এছাড়াও অতিদ্রত জনসাধারণের দুর্ভোগ লাঘবে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ