ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আগৈলঝাড়ায় ব্রীজ যখন মরণ ফাঁদ 

    আগৈলঝাড়ায় ব্রীজ যখন মরণ ফাঁদ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল-বাটরা সড়কের একটি ব্রীজের মাঝে একাধিক স্থানে গর্ত হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই ব্রীজ দিয়ে দিনে ও রাতে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন গাড়ী চালক ও সাধারণ মানুষ। উপজেলা এলজিইডি বিভাগে প্রতি এই ব্রীজ সংস্কারের দাবী জানিয়েছেন স্থানীয়রা। 

    স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল-বাটরা সড়কের বাশাইল গ্রামের সীমান্তবর্তী এলাকায় ৬বছর পূর্বে একটি আয়রন ব্রীজ নির্মাণ করা হয়েছিল। তখন ওই ব্রীজের নির্মাণ কাজে ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছিল। যার কারণে গত দেড়বছর পূর্বেই ওই ব্রীজের বিভিন্ন স্থান ভেঙে রড বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। 

    স্থানীয় রমেশ হালদার জানান, ব্রীজের গর্তের মাঝে কাঠ দিয়ে গাড়ীসহ সাধারণ লোকজন কোন রকমে চলাচল করছে। দিনে ও রাতে ওই ব্রীজ দিয়ে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। ব্রীজটি দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন কয়েক হাজার লোকজন চলাচল করছে। 

    উপজেলা এলজিইডি বিভাগে এই ব্রীজ সংস্কারের ব্যাপারে দাবী জানিয়েছেন স্থানীয়রা।

     এব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন বলেন, এই ব্রীজের ব্যাপারে কেউ আমাকে কিছু জানায়নি। ওই স্থানে সরেজমিন গিয়ে ব্রীজের অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ