ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পটুয়াখালীতে হচ্ছে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড

    পটুয়াখালীতে হচ্ছে আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর পায়রা বন্দরের কাছে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা (শিপইয়ার্ড) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ব্যবস্থাপনায় জাহাজ নির্মাণ ও মেরামত কারখানাটি স্থাপন করা হবে। আগামী বছরই এর নির্মাণকাজ শুরু হবে।

    বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলার মধুপুর ও নিশানবাড়িয়া মৌজায় প্রকল্পস্থান পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এ কথা জানিয়েছেন।

    তিনি জানান, এ প্রকল্প বাস্তবায়ন হলে আধুনিক ও টেকসই পদ্ধতিতে বিদেশগামী জাহাজ নির্মাণ ও মেরামত করা সম্ভব হবে। এছাড়াও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে এ শিল্পের ব্যাপক চাহিদা থাকায় প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের পথও সুগম হবে।

    শিল্প সচিব বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হবে। জমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই ভূমি উন্নয়নসহ অন্যান্য পূর্তকাজ শুরু করা সম্ভব হবে।

    এসময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ, পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএসইসি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), জেন্টিয়াম ডামেন কনসোর্টিয়ামের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ২০১৪ সালে পটুয়াখালী সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটি আন্তর্জাতিক মানের শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন। ২০১৫ সালে শিল্প মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। এর পরই শিল্প মন্ত্রণালয় এটিকে অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে চিহ্নিত করে বাস্তবায়নের উদ্যোগ নেয়।

    পরবর্তীকালে সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস্ এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ বিনিয়োগ প্রস্তাব নিয়ে এলে বিএসইসির সঙ্গে ২০২০ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠান দুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক সই হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ