ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলার মেঘনায় পানি বেড়ে ১২ গ্রাম প্লাবিত

    ভোলার মেঘনায় পানি বেড়ে ১২ গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতি জোয়ারে মেঘনা নদীতে পানি বেড়ে তলিয়ে গেছে ভোলার নির্মাঞ্চলের ১২টি গ্রাম এবং ইলিশা ফেরিঘাট।  

    এতে ফেরিতে ওঠা-নামা করতে পারছে না কোনো পরিবহন।


    যে কারণে বিরম্বনায় পড়ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ফলে কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল।

    মেঘনার পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।  শুক্রবার যা ছিল ১৯ সেন্টিমিটার।

    এদিকে, মেঘনার অতি জোয়ারে বাঁধের বাইরের রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর, কন্দকপুর, শ্যামপুর, মেদুয়া, ধনিয়া ইউনিয়নের গঙ্গাকীর্তি, বলরামসুরা, কালীকীর্তিসহ অন্তত ১২ গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে উপকূলের বাসিন্দারা।

    রাজাপুর গ্রামের গৃহবধূ রুমা বেগম বলেন, দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে ঘর-ভিটা। ফলে অনেক দুর্ভোগে রয়েছি। আমাদেন ঘরের রান্নার চুলা জ্বলছে না, পানির মধ্যে ভাসছি।  

    পূর্ণিমায় সৃষ্ট জোয়ারের প্রভাব ও নিম্নচাপের প্রভাবে পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা।  

    পাউবো ভোলার নির্বাহী প্ররকৌশলী হাসানুজ্জামান বলেন, অতি জোয়ারে বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে, তবে এতে কোনো ক্ষতি হয়নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ