ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • কুয়াকাটায় জালে ধরা পড়ল ৫ মণের ৩টি সেইল ফিস

    কুয়াকাটায় জালে ধরা পড়ল ৫ মণের ৩টি সেইল ফিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গুড়া মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে তিনটি সেইল ফিস। এ মাছগুলোর ওজন হয়েছিল পাঁচ মণ।


    শুক্রবার (০৯ সেপ্টেম্বর) রাতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো নিয়ে আসা হয়।

    তবে স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় মৃধা ফিসের মৎস্য ব্যবসায়ী জাহিদ মাছ তিনটি ২০ হাজার টাকায় কিনে নেন।

    বাঁশখালির আল্লাহর দয়া ট্রলারের গুড়া মাঝি জানান, বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ৬ বাম এলাকায় মাছ তিনটি জালে ধরা পড়ে। মাছগুলো বড় হওয়ায় তাদের ট্রলারে তুলতে অনেকটা বেগ পেতে হয়েছিল। পরে সেগুলো উঠিয়ে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয়।

    কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সেইল ফিস মূলত দ্রুতগতির মাছ। এ জাতের মাছ গভীর সাগরে বিচরণ করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ