ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • কলাপাড়ায় মঞ্চায়ন হলো গীতিনাট্য ‘মহুয়া সুন্দরী’

    কলাপাড়ায় মঞ্চায়ন হলো গীতিনাট্য ‘মহুয়া সুন্দরী’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় গীতিনাট্য ‘মহুয়া সুন্দরী’ অনেকেরই জানা রয়েছে। সেই গীতিনাট্য পটুয়াখালীর কলাপাড়ার অজপাড়া গাঁয়ের একদল ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে শনিবার সন্ধ্যা ৭ টায় শহীদ শেখ কামাল অডিটরিয়ামে মঞ্চায়ন হয়েছে। পৌর সভার সহযোগিতায় উপজেলার মহিপুর মাল্টিমিডিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে। 

    মহুয়া সুন্দরীর চরিত্রে অভিনয় করেছেন মেহেদী খান নামের এক শিক্ষার্থী। আর গ্রামের প্রভাবশালী ধনার্ঢ্য পরিবারের সন্তান চরিত্রে অভিনয় করে শুভ্র আকন নামের অপর এক শিক্ষার্থী। এ গল্পের ঘটনাক্রমে মেহেদী আর শুভ্র আকন গভীর ভালবাসায় আবদ্ধ হয়। শেষ মেষ তাদের অন্ধ ভালোবাসায়ই প্রমাণ করে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। তাদের অসাধারণ অভিনয়ে মুগ্ধ উপস্থিত দর্শক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাট্যকার স্বজল কর্মকার। 

    মহিপুর মাল্টিমিডিয়ার পরিচলক এমডি মেহেদী খান বলেন, এটি ময়মনসিংহের জনপ্রিয় গীতিনাট্য। গল্পটিকে আমি বর্তমান প্রেক্ষাপটে উপস্থাপন করেছি। গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের এ প্রচেষ্টা।
    কলাপাড়া শিল্পকলা একাডেমির শিক্ষক মোস্তফা জামান সুজন বলেন, গীতিনাট্য লোকসাহিত্যের একটি উল্লেখযোগ্য ধারা। ‘মহুয়া সুন্দরী’ গীতিনাট্য অধ্যাপক দীনেশ চন্দ্র সেন’র ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত। সুস্থ ধারার এসকল পরিবেশনায় শিশু কিশোরদের আগ্রহ কলাপাড়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য আশাব্যঞ্জক বার্তা। এর চর্চা ও প্রসারের জন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতা, যার এখন অভাব রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ