ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ভান্ডারিয়ায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ

    ভান্ডারিয়ায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকালে ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। 

    জ্বালানি তেল পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ভোলা ও নারায়নগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম এবং যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    পুলিশি বাধার মূখে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হাই হাওলাদার,  জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান পোদ্দার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মো. মনির হোসেন আকন, সাধারণ সম্পাদক মাসুদ রানা পলাশ, বিএনপি নেতা আঃ মন্নান হাওলাদার, গোলাম মোস্তফা শরীফ প্রমূখ। 

    সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই। যে কারনে মুক্তিযুদ্ধ হয়েছে সেই কথাবলার অধিকার, ভোটের অধিকার বাস্তবায়ন না হলে আমরা ঘরে ফিরে যাবনা। দেশে মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আগামী নির্বাচন তত্ত¡াবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পতনের জন্য তীব্র আন্দোলনের জন্য জনগনকে সাথে নিয়ে প্রস্তুতি নেয়ার আহবান জানান।

    পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নেয়ার জন্য বৃষ্টির মধ্যেও উপজেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।

     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ