ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বানারীপাড়ায় ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষকের পলায়ন

    বানারীপাড়ায় ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষকের পলায়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে তার নবম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ওই উপজেলার উত্তরকুল এলাকায়। এ নিয়ে ওই এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিম বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মকবুল বেপারির ছেলে এবং এক সন্তানের জনক। ছাত্রীর বাবা মনির হোসেন ৩১ মে সোমবার সকালে তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

    অভিযোগ এবং ছাত্রীর পারিবারিক সূত্র জানা গেছে, ‘আব্দুর রহিম এলাকার ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। স্থানীয় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীও তার কাছে প্রাইভেট পরতেন। গত ২৯ মে দুপুরে ওই ছাত্রী প্রাইভেট পরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার শিক্ষকের সাথে পালিয়ে যাবার বিষয়টি নিশ্চিত হন পরিবারের সদস্যরা।

    বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার এবং ছাত্রীকে উদ্ধারে পুলিশ এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানান তিনি।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ