ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • কুয়াকাটায় ডাকাতের গুলিতে পুলিশ সদস্যসহ আহত ৪

    কুয়াকাটায় ডাকাতের গুলিতে পুলিশ সদস্যসহ আহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে ডাকাতদল। এসময় ডাকাতদের ছোড়া ছররা গুলিতে পুলিশের দুই সদস্যসহ আহত হয়েছেন চারজন।

    সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ সদস্যের ডাকাতদল পৌরগোজা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে ত‍াঁরা আজিজ মাস্টারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেয়। তাৎক্ষণিক স্থানীয় এক যুবক বিষয়টি টের পেয়ে পুলিশে ফোন দিলে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

    এসময় ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) তারেক, কনস্টেবল সিরাজুল, স্থানীয় দুলাল সরদার ও ইউসুফ নামে মোটরসাইকেলের এক আরোহী গুলিবদ্ধ হন। পরে পুলিশসহ স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতদল সটকে পড়ে।

    মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় ডাকাতদলকে ধাওয়া দিলে তারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এসময় আমাদের দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ