ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • পটুয়াখালীতে মুক্ত ভারতীয় ১৬ জেলেকে হাইকমিশনারে হস্তান্তর

    পটুয়াখালীতে মুক্ত ভারতীয় ১৬ জেলেকে হাইকমিশনারে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের জলসীমানায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের দায়ে নৌ-বাহিনীর হাতে আটক ভারতীয় ১৬ জেলেকে মুক্তি দিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনারে হস্তান্তর করা হয়েছে।

    বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা কারাগার থেকে ১৬ জেলেকে গ্রহণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ কুমার।

    কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২০২২ সালের ২৩৭নং মামলার জামিন মর্মে তাদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় সেখানে জেল সুপারের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং জেলার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন বলেন, আমরা আদালতের জামিন নির্দেশনা পেয়ে ভারতীয় ১৬ জেলেকে তাদের গচ্ছিত মালামালসহ ভারতীয় সহকারী হাইকমিশনারে হস্তান্তর করেছি। তাঁরা সবাই হাইকমিশনারের সঙ্গে দুপুর আড়াইটার দিকে কারাগার ত্যাগ করেছেন। পরে তাঁরা পায়রা বন্দর থেকে নিজেদের মাছের টলারে করে নৌপথে ভারত রওনা দেন। হস্তান্তর জেলেদের বাড়ি ভারতের দক্ষিন চব্বিশ পরগনা ও পশ্চিম বঙ্গ প্রদেশে।

    এর আগে গত ১৯ জুলাই গভীর রাতে পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া থেকে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্রে তাদের আটক করা হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ