ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ইঁদুরে অতিষ্ঠ অস্ট্রেলিয়া, ৫ হাজার কোটি ডলারের প্যাকেজ ঘোষণা

    ইঁদুরে অতিষ্ঠ অস্ট্রেলিয়া, ৫ হাজার কোটি ডলারের প্যাকেজ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ অস্ট্রেলিয়ার নাগরিকরা। বাসাবাড়িতে ইঁদুরের উৎপাত যেমন বেড়েছে তেমনই বেড়েছে কৃষিজমিতেও। একদিকে ইঁদুর ক্ষেতের ফসল নষ্ট করছে, অন্যদিকে ঘরবাড়িতেও ঘুরে জনজীবনকে বিরক্তিকর করে তুলেছে। বিশেষ করে  নিউ সাউথ ওয়েলসসহ অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ইঁদুরের জেরে কার্যত সঙ্কটে জনজীবন।


    সঙ্কট এতই গভীর যে, একে 'নজিরবিহীন' আখ্যা দিয়েছে সে দেশের সরকার। 

    নিউ সাউথ ওয়েলসের কৃষিমন্ত্রী অ্যাডাম মার্শাল বলেন, ইঁদুরের উপদ্রবে রাজ্যের কৃষিপ্রধান অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক সংকট দেখা দিয়েছে। আপাতত স্থানীয় প্রস্তুতকারকদের জিঙ্ক ফসফাইডের মতো বিষের উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য ৫ হাজার কোটি ডলারের প্যাকেজও ঘোষণা করেছে নিউ সাউথ ওয়েলস।

    তবে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে ভারত থেকে নিষিদ্ধ বিষ আমদানির সিদ্ধান্তও নিয়েছে অস্ট্রেলিয়া। ইঁদুর মারতে নিউ সাউথ ওয়েলস প্রশাসন ভারত থেকে ৫ হাজার লিটার ব্রোমাডিয়োলোন আমদানি করবে বলে ঘোষণা করেছে। এটি এক ধরনের বিষ। অস্ট্রেলিয়ায় এই বিষ নিষিদ্ধ হলেও নিরুপায় হয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি। 

    অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গত মার্চ থেকেই হাসপাতাল, হোটেলে ইঁদুরের প্রভাবে হওয়া টাইফাস জ্বরের মতো রোগের বৃদ্ধি হয়েছে। অতিষ্ঠ স্থানীয়রা প্রায়শই নিজেদের দুর্দশার কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন। তাঁদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, অসংখ্য ইঁদুর ঘরের দেওয়ালে, ফ্যানের উপর ঘুরে বেড়াচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ